|
Date: 2026-10-28 21:45:34 |
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম অসুস্থ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সিরাজুল ইসলাম।
এ সময় তিনি অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডা. শাহজাহান মজুমদার, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব, দৌলখাঁড় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু তাহের, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি নুরুনবী খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জালাল মিয়া, সাধারণ সম্পাদক গ্রীস মহিন, দৌলখাঁড় ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলম মজুমদার, সহসভাপতি মহসিন আহমেদ, যুবনেতা মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. সালামত উল্যাহ ও আব্দুল সোবহান, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি কাইয়ুম মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং কান্দাল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
অসুস্থ নেতার খোঁজখবর নিতে হাজী সিরাজুল ইসলামের এ উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
© Deshchitro 2024