|
Date: 2026-10-29 13:27:51 |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য ২০২৫ সালের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষার একটি নির্ধারিত তারিখের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ৭ নভেম্বরের পরীক্ষাটি স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে স্থগিত হওয়া পরীক্ষাটির জন্য নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি (পত্র কোড: ২২-০২) স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এই পরীক্ষাটি পরবর্তীতে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১:০০ টা থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত নিয়ম অনুযায়ী নির্ধারিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেবল ৭ নভেম্বরের পরীক্ষাটি ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল দিনের পরীক্ষা যথারীতি ও অপরিবর্তিতভাবে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের দিন ট্রেজারি বা থানা হেফাজত থেকে প্রশ্নপত্র তোলার সময় দায়িত্বপ্রাপ্তদের বিষয় ও পত্রকোড সতর্কতার সাথে মিলাতে ও যাচাই করার জন্য বলা হয়েছে।
© Deshchitro 2024