|
Date: 2026-10-29 16:32:57 |
নরসিংদী সদর উপজেলার সংগীতা ঘোড়াদিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি, মাদক এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১।
বৃহস্পতিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত শরীফ ভূঁইয়া নামের এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযুক্ত শরীফ ভূঁইয়া পলাতক থাকলেও তাকে গ্রেফতারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১১ সিপিসি'র নরসিংদীর এএসপি মো. আর মাসুদ খান এ তথ্য জানান। তিনি আরও জানান, পুরো এলাকায় অভিযান এখনো চলমান রয়েছে।
© Deshchitro 2024