রংপুরের পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার নাজেরা ও হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক রেজাউল করিম, আনিছুর রহমান বাবু, ব্যবসায়ী খলিলুর রহমান ও জুয়েল হোসেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আল-কুরআন নূরানী একাডেমির মুহতামিম হাফেজ জাফর আলম।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা জানাজার নামাজ, ঈদের নামাজের নিয়মকানুন প্রদর্শন এবং ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতকার্যদের সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে  অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024