আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
ওয়াটার এইড বাংলাদেশ-সুইস কন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় রূপান্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজেলা নাগরিক সমাজ (সিএসও) সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় রূপান্তরের সিনিঃ জিএসও মৌ পাল প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা রাখেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন সিএসও কমিটির সভাপতি/সেক্রেটারীরা স্ব স্ব কমিটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে আলোচনা রাখেন, প্রভা চক্রবর্তী (বড়দল), রুপা সুলতানা (খাজরা), কনক (শোভনালী), টুম্পা খাতুন (বুধহাটা), কামরুল ইসলাম (কুল্যা), সুমিত্রা বিশ্বাস (শ্রীউলা) সহ সকল ইউনিয়ন নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সিএসও নেতৃবৃন্দকে ৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করা হয়। গ্রুপ ওয়ার্কে তারা আগামীতে এলাকায় কি কি কাজ করতে চান, কিভাবে করবেন এবং কাদের সহযোগিতায় করবেন তা পোস্টার পেপারে লিখে হাউজে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের ইউওএমও রায়হান, সৌমিক দত্ত ও সিনিঃ জিএসডিএল ইমন ইবনে রেজা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024