মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া সদরের ২ নম্বর ওয়ার্ডের পুরাতন থানার বরকত আলী পাড়ার বাসিন্দা, এলাকার সর্বজনপরিচিত মুখ হাফেজ মকছুদুর রহমান আর নেই। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের পরিচিত এই মানুষটির মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

এদিকে, হাফেজ মকছুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব জনাব রাশেদুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে ছমদিয়া আশরাফুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024