রংপুরের পীরগাছায় হারাগাছ সোনালী অতীত ও পীরগাছা সোনালী অতীতের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পীরগাছা জেএন হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারাগাছ সোনালী অতীতকে শূন্য এক গোলে পরাজিত করে জয় তুলে নেয় পীরগাছা সোনালী অতীত।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পীরগাছা সোনালী অতীতের ক্যাপ্টেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও আবু সোয়েব সুমনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমান ও পরিচালক ফয়সাল রহমান।

ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা। বর্তমানে অনেক তরুণ মোবাইল, ইন্টারনেট ও প্রযুক্তিতে বেশি সময় কাটায়। আমরা চাই, আমাদের দেখে তারা খেলাধুলায় উৎসাহিত হোক। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা ছড়িয়ে দিতে পারলে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024