মোঃ ফরমান উল্লাহ বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান সাদেক(মানবিক সাদেক) ৬ নংসালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন।


শুক্রবার(৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিপুল সংখ্যক নেতা কর্মী,  সমর্থক এবং সাধারণ জনগন নিয়ে বিশাল মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এ মিছিল ও নির্বাচনী শো ডাইনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুর রহমান সাদেক(মানবিক সাদেক)।

মিছিলটি ডুমরাকান্দা বাজার ও আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে ডুমরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। 


পরে সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুর রহমান সাদেক(মানবিক সাদেক)।তিনি তার বক্তব্যে বলেন আমি বিএনপির একজন সাধারণ কর্মী।আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।

এছাড়াও ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ, সাধারণ জনগন এবং বিভন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024