‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনেজাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী, বৃক্ষ রোপন, আলোচনা সভা, সফল আত্মকর্মী উদ্যোক্তা ও যুব সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক, উদ্যোক্তা আব্দুল্লাহ নুর ফারুক, শারমিন আক্তার, ফজলুল করিম প্রমূখ। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও যুব কর্মী সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024