তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিভিন্ন দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং প্রথা বন্ধ করা। এসব দাবিতে রবিবার আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।


এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024