|
Date: 2026-11-02 11:50:53 |
মৃন্ময়ী তোমার জন্য –
যদিও এসেছে ফাগুন কৃষ্ণচূড়ার ডালে,
জ্বলেছে আগুন মনের বাগানে।
যদিও কৃষ্ণচূড়া লাল, হয়নি বেসামাল,
রিক্ত আমি তবুও অপেক্ষায় –
হৃদয়ে জানলা খুলে অযুত কোটি কাল।
আসবে জানি সুদিন, ধরিয়াছি হাল
হয়তো বেদনা ভুলে একদিন আসবে –
রাঙা ভোর মিষ্টি সকাল,
ফুলের ঝলকে দারুণ পলকে কাটুক চিরকাল।
© Deshchitro 2024