|
Date: 2026-11-02 21:48:12 |
নীলফামারীর ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাপ্রাপ্ত ও সঞ্জীবন প্লাটুন সদস্যদের নিয়ে সঞ্জীবন প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সঞ্জীবন প্রকল্পের সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা পিভিএম।
এসময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জ্যোতির্ময় রায়, উপজেলা প্রশিক্ষক রাবিনা আক্তার, পৌর ওয়ার্ড দলনেতা গোলাম রাব্বানী, সোহাগ চৌধুরী, বিকাশ রায়, সারোয়ার রহমান, খালেদুল ইসলাম, ইউনিয়ন দলনেতা হাসান আলী প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা পিভিএম বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকল্পে গৃহীত উদ্যোগ সঞ্জীবন প্রকল্প। প্রকল্পটিতে প্লাটুন সদস্যদের শতভাগ ডিপ্লয় নিশ্চিতকরণ, লাভজনক প্রকল্প নির্বাচন, জাপানিজ ভাষা প্রশিক্ষণে অংশগ্রহণ বৃদ্ধি, প্লাটুন হালনাগাদ কার্যক্রম জোরদার ও সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
© Deshchitro 2024