|
Date: 2026-11-02 23:23:02 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আনুমানিক ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। এ সময় ভাঙা পুলসংলগ্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
এর আগে গত ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অপর একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। ওই অভিযানে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম জানিয়েছেন, দুটি অভিযানেই অবৈধভাবে বালু উত্তোলনের সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। যে কারণে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, জব্দ করা বালু বিধি মোতাবেক পরবর্তী সময়ে নিষ্পত্তি করা হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Deshchitro 2024