তুমি ভেঙে দিবে? ভাঙো!

আমি আবার গড়ি–

একবার করেছি চুরি,

আবার নাহয় করি।


ভাঙন যদি হয় নবজাগরণ,

তবে এসো সবাই একত্র হয়ে,

নতুন করে গড়ি।

সত্যের আলোয় পোড়াই

সব মিথ্যা, সব কালো গ্লানি।


এসো হে জোয়ান ভাই 

সাম্যের হাত বাড়াই। 

অগ্নি দাপটে শত্রুর বুকে

ভয়ের কম্পন ধরাই।


এসো, তরুণ সৈনিক,

আগুন জ্বালো বুকের ভেতরে,

নতুন স্বপ্নের ব্যারিকেড গড়ে

রক্তখেকো শকুনদের তাড়াই,

স্বাধীনতার সূর্য জাগাই!

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024