শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।  ৪ নভেম্বর ২০২৬ বুধবার রাতে উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় এ অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024