মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদীতে সদ্য কারামুক্ত জামাত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর(অব:) আখতারুজ্জামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার(৬ নভেম্বর) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামাত ইসলাম কটিয়াদী উপজেলার শাখার উদ্যোগে এ গনসংবর্ধনার আয়োজন করা হয়।


এসময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,সেক্রেটারী  মাওলানা মাহমুদুল হাসান,নায়েবে আমির ছাইদুল হক বিএসসি,পেশাজীবি সম্পাদক শফিকুর রহমান মোড়ল এবং সদ্য কারামুক্ত জামাত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর(অব:)আখতারুজ্জামান রঞ্জণ প্রমুখ।


কটিয়াদী উপজেলা জামাতের আমির অধ্যাপক মোজাম্মেল হক বলেন ঢাকা হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমান বন্দরে অব্যবস্থাপনা, অনিয়ম এবং নিরীহ যাত্রীদের হয়রানীর প্রতিবাদ করায় আখতারুজ্জামান রঞ্জণকে অন্যায়ভাবে গ্রেতার করা হয়। তার প্রতিবাদের ফলে এখন বিমান বন্দরে প্রায় তিনশতাধিক ট্রলি ও বডি ক্যামেরার ব্যবস্থা এবং দুই জন কর্মকর্তাকে সরকার বরখাস্ত করেছে। তিনি বলেন এতে প্রমাণিত হয় আখতারুজ্জামান রঞ্জণ এর প্রতিবাদ সঠিক ছিল।এরপরও তাকে গ্রেফতার করা এবং রিমান্ডে নেওয়া খুবই দুঃখজনক। বাংলাদেশ জামাতে ইসলাম এর পক্ষ থেকে আমি এই ন্যাক্কারজনক ঘটনস তীব্র নিন্দা জানাচ্ছি।


আখতারুজ্জামান তার বক্তব্যে বলেন আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি।এটা আমার ভুলছিল না।তিনি বলেন জাতীয়তাবাদের রাজনীতির নদীতে এখন চর পড়ে গেছে, এই চর সরানোর জন্য একটু বাঁক নিলাম।বাংলাদেশ জামাতের ইসলামের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বাঁককে সামনে এগিয়ে নিবো। 


এছাড়াও বাংলাদেশ জামাতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখা, পৌর জামাত, ছাত্র শিবিরের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জামাত নেতা আখতারুজ্জামান রঞ্জণ আগামীকাল শনিবার(৭নভেম্বর) সকাল ছয়টায় কটিয়াদী পৌরসভার বিভিন্ন রাস্তার ময়লা পরিস্কাকার পরিচ্ছন্ন করার ঘোষণা দেন।


উল্লেখ্য যে গত ২ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আখতারুজ্জামান রঞ্জণকে গ্রেফতার করে এবং ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার(কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024