জামালপুরের ইসলামপুরে মসজিদে দাঁড়িয়ে নিজের পক্ষে ভোট ও সমর্থন চেয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্ভাব্য এক চেয়ারম্যান পদপ্রার্থী। সম্ভাব্য ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার পূর্ব বলিয়াদহ এলাকার বাসিন্দা ও চিনাডুলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার লক্ষ্যে ভোটারদের মাঝে গণসংযোগ করে যাচ্ছেন। এর আগে নজরুল ইসলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) পূর্ব বলিয়াদহ মণ্ডলবাড়ি জামে মসজিদে জুমা নামাজ পর মসজিদের মিম্বারের পাশে দাঁড়িয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন নজরুল ইসলাম। 

এসময় মুসল্লীদের উদ্দেশে মসজিদকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আল্লাহ তায়ালার পাক-পবিত্র ঘরে ওয়াদা দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেব। আপনাদের খেদমত করার জন্যই আমি নির্বাচনে অংশ নিতে চাই।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মসজিদের ইমাম আব্বাস শেখ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ইউনিয়নের ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।  

মুসল্লীদের উদ্দেশে তাঁরা বলেন, মসজিদে ওয়াদা দেন, যেন নজরুল ইসলাম সাহেবকে নির্বাচনে ভোট দেব। তাঁকে ছেড়ে অন্য কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেব না। আমরা শেষ পর্যন্ত নজরুল ইসলাম সাহেবের সঙ্গে থেকে নির্বাচনী কাজ করে যাব।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024