|
Date: 2026-11-07 11:14:10 |
মাগুরার শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকুপার সীমান্তে অবস্থিত লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাগুড়া ১ আসনের সংসদ সদস্য মনোয়ার খান। সভায় বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল, ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লু মোল্লা , সার ও কীটনাশক ব্যবসায়ী এবং বিএনপি নেতা ইদ্রিস আলী ব্যবসায়ী অমল কুমার কুন্ডু,সমাজ সেবক ও বাজার কমিটির নেতা ইসমাইল হোসেন ব্যবসায়ী মিল্টন বিশ্বাস সহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মনোয়ার খান তাঁদের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
© Deshchitro 2024