‎সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
‎
‎সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশ উপজেলার খাঁগা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
‎
‎​গ্রেপ্তারকৃতরা হলেন, নাজমুল হক বাবু (৪৮) পিতা-মৃত আব্দুল গনি, মাতা-হাওয়া নুর খাতুন, সাং-খাঁগা নয়াপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ। তিনি ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
‎বেলাল হোসেন (৫৫) পিতা-মৃত রইচ উদ্দিন, মাতা-মৃত হামিরা খাতুন, সাং-খাঁগা পশ্চিমপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ। তিনি একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎​এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024