|
Date: 2026-11-07 22:02:29 |
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নন্দীগ্রাম পৌর শাখার উদ্যোগে মেধা মূল্যায়নে পরিক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় নন্দীগ্রাম ক্যাম্ব্রিয়ান গ্লোবল স্কুল এন্ড কলেজে এবং সকাল ১১টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উক্ত মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নন্দীগ্রাম পৌর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে পৌর শিবিরের সভাপতি, শিক্ষার মান উন্নয়ন ও একজন শিক্ষার্থী কিভাবে জ্ঞানী আদর্শ ও চরিত্রবান হয়ে উঠবেন এবং কিভাবে পড়াশোনার মান উন্নয়ন করে ক্যারিয়ারে লক্ষ্য পৌঁছাতে পারবেন এই সংক্রান্তে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ।
এছাড়া শিক্ষার্থী বান্ধব সমাজ গঠনে ইসলামী ছাত্র শিবির তার নিরবিচ্ছিন্ন ভূমিকা অবিরামভাবে চালিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন।
© Deshchitro 2024