|
Date: 2026-11-08 02:21:52 |
ঝালকাঠির নলছিটি পৌর শ্মশানে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব।
আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় আলোর উৎসব শ্মশান দীপাবলি।
সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ঢল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের। পৌর শ্মশান কমিটির আয়োজনে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একযোগে সবাই তাদের প্রিয় জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্জ্বলিত করেন।
মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে। সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোমের আলো।
সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় সমাধিতে চলে প্রার্থনা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব। নলছিটির পৌর শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য এক শোকাহত পরিবেশ তৈরি হয়।
প্রতিবছরের মতো এবছরেও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলি ও শ্মশান কালীপূজার আয়োজন করা হয়েছে।
© Deshchitro 2024