|
Date: 2026-11-08 11:35:30 |
সোমবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (৯ নভেম্বর ২০২৬) টানা ৫ ঘণ্টা কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আবাসিক প্রকৌশলী কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২ কেভি দোহাজারী–কক্সবাজার সার্কিট-১ সঞ্চালন লাইনের শাটডাউনের কারণে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকা প্রসঙ্গে।এতদ্বারা কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এলাকার সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক ১৩২ কেভি দোহাজারী–কক্সবাজার সার্কিট-১ সঞ্চালন লাইনে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময়ে শাটডাউন গ্রহণ করা হবে।
উক্ত শাটডাউনের কারণে আগামী ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. (সোমবার), সকাল ০৭:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৫ ঘণ্টা) কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।
© Deshchitro 2024