|
Date: 2026-11-11 13:54:11 |
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মান্নার মিয়া। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের কারণে তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মান্নার মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে, ১ নম্বর ওয়ার্ডের একজন বিধবা ও হতদরিদ্র পরিবারের জন্য সীডস (SEEDS) ও সাদকা সংস্থার অর্থায়নে গভীর নলকূপ স্থাপন এবং আধাপাকা ঘর নির্মাণের ব্যবস্থা করা। তাঁর প্রচেষ্টায় এমন একটি অসহায় পরিবারের নিরাপদ বাসস্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়াকে স্থানীয়রা মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।
এলাকাবাসীর ভাষ্য, একজন শিক্ষানুরাগী ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন তরুণ হিসেবে মান্নার মিয়া এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছেন। বিশেষ করে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে তাঁর উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিচিতি তৈরি করেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ১ নম্বর ওয়ার্ডে এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং শিক্ষা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তাঁদের মতে, তরুণ নেতৃত্বের হাত ধরে ওয়ার্ডের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মান্নার মিয়া এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, অসহায় মানুষের সহযোগিতা এবং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী দিনে ১ নম্বর ওয়ার্ডের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন মান্নার মিয়া।
© Deshchitro 2024