|
Date: 2026-11-11 14:42:57 |
ময়মনসিংহ বিভাগের চার জেলার পুলিশ সুপারদের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
আজ ১১ নভেম্বর ডিআইজি জাহিদুল ইসলাম তাঁর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি তুলে দেন। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।
ময়মনসিংহ জেলা পুলিশের এ অর্জনে পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
© Deshchitro 2024