লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড।
লাখাইয়ে উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় এন্টিবায়োটিক ঔষধ অবৈধ ভাবে ব্যবহারে করার অপরাধে ভেটেনারি কাউন্সিল আইন, ২০১৯ এর ৩৫ ধারায় হারুন ফার্মেসীর মালিক জাবেল আহমেদ কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ। আরো উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি হাজী মহসিন সাদেক,সাংবাদিক সুমন আহমেদ বিজয়,এবং ব্যকস এর সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান চৌধুরী সোনাই সহ স্থানীয় ব্যবসায়ী বৃন্দ ।