শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদের নির্দেশে এসআই জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ইদ্রিস আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার ইদ্রিস আলী (৫৫) ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছেন ঝিনাইগাতী থানা পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024