মাগুরার শ্রীপুর উপজেলার পঞ্চপল্লী মহাশ্মশান কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পুজা উপলক্ষে ৬ দিনব্যাপি অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিটির সভাপতি ও উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু,  উপজেলা জাসাসের সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন প্রমুখ। 

এর আগে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি পঞ্চপল্লী বালিয়াঘাটা গিরিধারী মন্দির ও পঞ্চপল্লী মহাশ্মশান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীপুরের অক্ষর ব্রান্ড দল ও উপজেলা জাসাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে পঞ্চপল্লী স্মৃতি সংঘ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় অদৈত কুমার জোয়ারদারের পরিচলনায় ‘সাত পাকের সিঁদুর’ নাটক মঞ্চস্থ হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024