|
Date: 2026-11-14 15:43:06 |
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় কুন্দগ্রাম ইউনিয়নের সদরে এ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ প্রদাণ করেন কুন্দগ্রাম ইউপির (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান মোসলিম উদ্দীন।
এই পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেজভী আহম্মেদ, হেলাল উদ্দীন, হাসনা বানু, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর রায়হান আলী, চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম, গ্রাম পুলিশের প্রধান রফিকুল ইসলাম ও গ্রাম পুলিশ সমল চন্দ্র, মন্টু প্রামানিক, আবেদ আলী, নন্দলাল, হিরা রবিদাস, শহিদুল ইসলাম, বাবুলাল, আকরাম হোসেনসহ স্থানীয় নেতৃবর্গ এসময় উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024