|
Date: 2026-11-16 13:15:53 |
খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আব্দুল্লাহ আল গালিবকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
খুলনা জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ শেখ জারিফ এবং মূখ্য সংগঠক মোঃ মিরাজুল ইসলামের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান সালাহউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আলতাফ মাহমুদ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মোঃ মারুফ বিল্লাহ রায়হান, যুগ্ম সদস্য-সচিব বুলবুল আহমেদ, মূখ্য সংগঠক শাহ আলম কিরন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার কাজ করবে।
© Deshchitro 2024