|
Date: 2026-11-17 19:40:52 |
জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১১১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদিত ও প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং দপ্তর সম্পাদক মো: হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কেন্দ্রীয় কমিটিতে মৌলভীবাজার জেলা থেকে তিন জন উদীয়মান ও পরিশ্রমি নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।
নবগঠিত এই কমিটিতে স্থান পাওয়া মৌলভীবাজার জেলার নেতারা হলেন–মো: ইসমাইল হোসেন—সহ-সভাপতি (ক্রমিক নং- ১৫), কামরুজ্জামান রুমেল—সহ-সাংগঠনিক সম্পাদক (ক্রমিক নং- ৬৭) এবং আব্দুল হামিদ রনি—সদস্য (ক্রমিক নং- ১১১)।
সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে মৌলভীবাজার জেলার এই তিন নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
© Deshchitro 2024