বগুড়ার আদমদীঘিতে বিক্রির সময় ৪০৫ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৮নভেম্বর) রাতে উপজেলার মুরইল বাজারের জনৈক জিতেন চন্দ্রের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আদমদীঘির নসরৎপুর ইউপির মুরইল বাজার কোচপুকুরিয়ার রুপচান প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৯টার দিকে আদমদীঘির মুরইল বাজারে মাদক বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি সাইফুল ইসলামকে শুকনা ৪০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024