লাখাই উপজেলায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,লাখাইয়ের ১নং লাখাই ইউনিয়নের কামালপুরের সাজিদ মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৩০)। বৃহঃবার (১৮নভেম্বর) লাখাই থানা অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ এর নির্দেশে রাত ১১:৫০ মিনিটে লাখাই থানা ফোর্স ১নং লাখাই ইউনিয়নে কামাল পুরের সোহেল মিয়ার দোকানের পুর্ব পাশের ঘাট হতে মোঃ সাজিদ মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ২০(বিশ) পিস ই/য়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার ) টাকা মুল্যসহ গ্রেফতার করা হয়। ​এ ঘটনায় জড়িত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024