|
Date: 2026-11-19 20:02:26 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অতিরিক্ত মূল্যে ধানের বীজ বিক্রির অভিযোগে বীজের দোকান ও ডিলারদের ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং একজনকে বীজ আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে ধানের বীজের নির্ধারিত মূল্য যাচাই করা হয় এবং দোকান ও ডিলারদের বীজ বিক্রির কার্যক্রম তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত দামে বীজ বিক্রির বিষয়ে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। পাশাপাশি একজন ব্যবসায়ীকে বীজ আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে ক্রেতাদের ক্যাশ মেমো ছাড়া বীজ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডিলার ও বীজ ব্যবসায়ীদের ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি না করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা, বীজের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024