|
Date: 2026-11-20 16:18:53 |
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার থানা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ জমাল উদ্দিন (মদিনা ফার্মেসী) কে সভাপতি, মোঃ আলী আহমেদ (মক্কা ফার্মেসি ) কে সাধারণ সম্পাদক এবং লিঠন আহমেদ (রহমান ফার্মেসি ) কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১সদস্য বিশিষ্ট বিসিডিএস লাখাই থানা শাখার কমিটি অনুমোদন করেছেন বিসিডিএস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রশীদ তালুকদার।
অন্যান্য সদস্যরা হলেন, সিঃ সহ- সভাপতি ফরহাদ আহমেদ চৌঃ(মামনি ফার্মোসী)মুড়াকরি বাজার,সহঃ সভাপতি শাহিন আহম্মেদ (মডার্ন বুল্লাফার্মেসী)বামৈ বাজার,
সহঃ সভাপতি মোঃ রুবেল মিয়া(রুম্পা ফার্মেসী)বুল্লাবাজার,সহঃ সভাপতি সুদর্শন দের(সৃষ্টি ফার্মেসী)করাব 'বাজার,যুগ্ম সাধারণ সম্পাদক সমির চন্দ্রপাল(জনপ্রীয় ফার্মেসী) মুড়াকরি বাজার,বিচিত্র রঞ্জন দেব(জনকল্যান ফার্মেসী)বুল্লাবাজার,সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ(ফিহা ফার্মেসী)কালাউক বাজার।এ ছাড়া
লিটন আহমেদ,রিপন চন্দ্র গোপ,মাঈনুল ইসলাম মনির,দ্বিপক দেব,সাখাওয়াত হোসেন শাবাল,আসাদুজ্জামান মনির,মোঃ ইমাম উদ্দিন,মোঃ গাজিউর রহমান,সুমন আহমেদ,মোঃ রুহুল আমিন,মোঃ আবুল ফয়েজ,মোস্তাক আহমেদ,সুশান্ত দাস,আরিফ বিল্লাহ,মোঃ শাহজাহান মিয়া,আল আমিন,তপন পাল,অপূর্ব রায়,কাজল দাস,শাহরিয়ার মোঃ জাবেল,প্রমুখ।
নবগঠিত কমিটিকে সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং সরকারি নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির বিধান অনুসরণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির কার্যক্রম যথাযথভাবে পালন করতে হবে। প্রয়োজনে জেলা কমিটির সহায়তা নেয়া যাবে।
এ ছাড়া জেলা কমিটির কার্যক্রম ও নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে বলে অনুমোদনপত্রে জানানো হয়েছে। অনুমোদিত কমিটির মেয়াদ দুই বছর। মেয়াদ শেষ হলে পুনরায় কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
সচেতন মহল আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে লাখাই এলাকার ওষুধ ব্যবসায়ীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মনীতি মেনে ওষুধ বিক্রির পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে
© Deshchitro 2024