বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও সাইবার সুরক্ষা আইন সক্রান্ত দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) ও যুবলীগ কর্মী টিপু সুলতান (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে নিসরুল হামিদ ফুতু, একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে শাহিনুর রহমান মুন্টি ও মৃত আবুল হোসেনের ছেলে টিপু সুলতান ।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের  ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে অজ্ঞাতসহ ২৫০ জনের নামে একটি নাশকতা মামলা দায়ের হয়। সেই মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টিকে এবং চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এবং আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় যুবলীগের সক্রিয় কর্মী টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024