|
Date: 2026-11-20 21:37:13 |
শেরপুর সদর উপজেলার ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) শেরপুর সদর উপজেলার ধোপারচর এলাকায় সমিতির সদস্যদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার। এ সময় কারিতাসের মাঠ সহায়ক সুবল ম্রংসহ কারিতাসের অন্যান্য প্রতিনিধি এবং সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কারিতাসের সীডস প্রকল্পের সহায়তায় গঠিত আত্মনির্ভরশীল দলের সমন্বয়ে গড়ে ওঠা ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ স্থানীয় নারীদের সংগঠিত করা এবং সমবায় কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করছে। বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত অতিথিরা সমবায়ের মাধ্যমে নারীদের আর্থসামাজিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন এবং সম্মিলিত উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
© Deshchitro 2024