|
Date: 2026-11-20 21:46:21 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার দরবেশীয়া শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির নেতা নাজমুল মোস্তফা আমিন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশীদ। এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং দেশের মানুষের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
© Deshchitro 2024