|
Date: 2026-11-21 14:52:01 |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোঃ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন মোঃআফজাল চৌধুরী,মোঃসাহিদুল ইসলাম মাসুদ,মোঃআবু তৈয়ব, মোঃনাজিম, মোঃসফি, মোঃশাহিন, মোঃকাদের, মোঃআরিয়ান আরাফাত, মোঃ ইসমাইল, মোঃহাসান, মোঃআরিফ,মোঃ সুজন, মোঃতানভীর, মোঃতৌহিদ, মোঃরুবেল, মোঃসাকিল, মোঃসোহেল, মোঃআব্দুল কাইয়ুম, মোঃকামাল,মোঃ রায়হান, মোঃরাকিব, মোঃইমন,মোঃকোরবান আলীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করা হয়।
© Deshchitro 2024