​বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়।

​বাংলাদেশ এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ( বেসওয়া ) জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব,(বেসওয়া) সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শফিকুর ইসলাম।

​এ ছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অন্যান্য সংগঠন সহ জেলার আক্কেলপুর, পাঁচবিবি, কালাই ও ক্ষেতলাল উপজেলার সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024