রংপুরের পীরগাছায় রোববার (২২ নভেম্বর) রাতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

উপজেলার পূর্ব নগরজিৎপুরে ডাক্তার আব্দুল জলিলের বাড়িসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মারকাযুল কুরআন ফরিদ উদ্দিন আইডিয়াল মাদ্রাসা ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী, হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন মুজাহিদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শওকত আলী। এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি আলহাজ মনিরুজ্জামান মিন্টু।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কোরআনের তাফসির শোনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহিলাদের জন্য পর্দার সঙ্গে মাহফিলের আলোচনা দেখা ও শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, মারকাযুল কুরআন ফরিদ উদ্দিন আইডিয়াল মাদ্রাসায় প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এবং পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। পাশাপাশি নূরানী, নাজেরা ও হিফজ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024