কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সুজাতপুর লাকি হোটেলে সুজাতপুর যুব সমাজ ও প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের স্থলাভিষিক্ত এসআই জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহনেওয়াজ কাজল, মরহুম সৈয়দ আহমদ মজুমদারের সন্তান রাসেল মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের এবং সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি মীর হোসেন মিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী শাহিন রেজা। সঞ্চালনা করেন জাফর আহমেদ। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। সেমিনারে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম (সাগর), ইমাম হোসেন বাপ্পি, তৌহিদুল রিয়াদ, এমরান হোসেন সজিব, কাউসার আলম, ফখরুল হৃদয়, ইহসান অনিক, আব্দুল্লাহ আল মারুফ, নিরব হোসেন, হাসান পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারে মাদকমুক্ত সুজাতপুর ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024