|
Date: 2026-11-22 20:12:33 |
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা। রবিবার (২২ নভেম্বর) ভোরে নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয়। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে বিভিন্ন প্রকার ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দলের তৎপরতায় পাচারের আগেই ওষুধের চালানটি জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।
© Deshchitro 2024