|
Date: 2026-11-22 21:56:00 |
কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম গামাকে কবরস্থ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দুপুর আড়াইটায় তাঁর মরদেহকে রাষ্ট্রীয় ভাবে সম্মান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। উলিপুর থানার তদন্ত অফিসার কমল কুমার রায়ের নেতৃত্বে একটি সুসজ্জিত পুলিশ বাহিনী তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।
তাঁর আদি নিবাস ছিল পুরাতন চিলমারীতে। এক সময় ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের পর তিনি তার দুই ভাই সহ উলিপুরের উলিপুর-- থেতরাই রোডের ইন্দার পাড় এলাকায় বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি চিলমারীর মরহুম ডাঃ আব্দুর রহমান এর ছেলে। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি আজ ভোরে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে উলিপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাবিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন।
বিকেলের দিকে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
© Deshchitro 2024