দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসআরবি-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বীরগঞ্জ থানা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​ এসআরবি থেকে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলার বিভিন্ন ঔষধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ ও তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৫ এবং ৪১ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এসময়
মেসার্স মেডিসিন হাউজ এর স্বত্বাধিকারী মো. কুদরত-ই-এলাহীকে ৫,০০০ টাকা,
​মেসার্স বীরগঞ্জ সেবা ফার্মেসির মো. জিয়ারুল ইসলামকে ৫,০০০ টাকা,
​মেসার্স এম এস ট্রেডার্সের মো. মোজাম্মেল হককে ২,০০০ টাকা,
​মেসার্স পিযূশ ফার্মেসির পিযূশ রায়কে ৫,০০০ টাকা এবং পশু স্বাস্থ্য কর্নারের মো. মোফাখারুলকে ১,০০০ টাকাসহ মোট ১৮হাজার টাকা জরিমানা করা হয়।
​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, সামাজিক অপরাধ দমনের পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেট ভাঙা, অবৈধ মজুতদারি এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024