|
Date: 2026-11-25 17:20:15 |
রংপুরের পীরগাছায় পাওটানাহাট ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৮ নভেম্বর (শনিবার) বাদ আসর হতে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা, বিষয়ভিত্তিক আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ওয়ায়েজ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল মমিন জিহাদী।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন পাওটানাহাট জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম। তৃতীয় বক্তা পাওটানাহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম রব্বানী এবং চতুর্থ বক্তা পাওটানাহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোবাশ্বের ইসলাম।
কাশিয়াবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজির হোসেন।
উক্ত মাহফিলে দলেদলে যোগদান করে ইসলামি জ্ঞান অর্জন ও দোজাহানের কামিয়াবী হাসিল করার আহবান জানিয়েছেন ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইমদাদুল হক।
© Deshchitro 2024