আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা মামলার পলাতক আসামি মো. লুকমান আলীকে (২০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মো. আমানুল্লাহ প্রামাণিকের (৫০) বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার লুকমান আলী মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মো. মুক্তার আলীর ছেলে। তিনি সাইবার ও অনলাইন জুয়া সংক্রান্ত মামলার পলাতক আসামি ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, লালপুর থানার মামলা নম্বর-২৫, তারিখ ১৯ নভেম্বর ২০২৬, সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার জিআর নম্বর-৩৪৪/২০২৬ (লালপুর)। গ্রেপ্তারের পর বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024