|
Date: 2026-11-25 18:03:18 |
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন হত্যাকাণ্ডে র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার অন্যতম প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
তারেক সাঈদের জবানবন্দির বরাতে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা আরও উল্লেখ করেন, ওই সময় জিয়াউল আহসানের নির্দেশ ও পূর্বানুমতি ছাড়া র্যাবের কোনো ধরনের অভিযান পরিচালিত হতো না।
© Deshchitro 2024