|
Date: 2026-11-25 19:34:28 |
কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা
মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ বুধবার ২৫ নভেম্বর পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মনু মিয়া এবং উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান।
গত ১১ অক্টোবর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং চলতি বছরের ৪ আগস্ট বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় তাদের আটক করা হয়।
বুধবার ২৫ নভেম্বর দুপুরে আইনি প্রক্রিয়া শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতির অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আব্দুল মান্নান মনু মিয়াকে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এবং মো. নুরুজ্জামানকে বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
© Deshchitro 2024