জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এ খাতকে রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রায় ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হয়। অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024