কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ গোপালগঞ্জসহ
সারাদেশে আগুন সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠন রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বানেশ্বর দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাও. জিন্নাত আলী, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মীনহাজ আলী।
চারঘাট উপজেলা জামায়াতের আমির শিক্ষক আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও.শহিদুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির শামীম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের আমির শিক্ষক ইউনূছ আলী, বাঘা পৌর জামায়াতের আমির মাও. উমাজ উদ্দিন প্রমুখ।